নীলফামারী প্রতিনিধি: জেলার সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত লক্ষ্মীচাপ ইউনিয়নে দু’দিন ব্যাপী ফ্রি শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্প আজ শনিবার দুপুরে শেষ হয়েছে। নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগীতায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিশু নিউরোলজিস্ট মন্ত্রী পত্নী ডাঃ শাহীন আখতারের তত্বাবধানে ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র পাল, ডাঃ সঞ্চিত দাস ও ডাঃ সাখাওয়াত হোসেন অংশ গ্রহণ করেন। দু’দিনের ক্যাম্পে পাঁচ শতাধিক শিশুকে ফ্রি চিকিৎসা সেবা, ব্যবস্থা পত্র এবং ঔষধ বিতরণ করা হয়। শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী পতœী ডাঃ শাহীন আখতার বলেন, শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতি বদ্ধ। ইতিমধ্যে সরকারী হাসপাতালগুলোয় ব্যাপক উন্নয়ন এবং চিকিৎসা সেবায় আমুল পরিতর্বন হয়েছে। তিনি স্থানীয় কমিউনিটি ক্লিনিক ছাড়াও সরকারী হাসপাতালে গিয়ে স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ দেন।