পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের অডিটেরিয়ামে শনিবার মাদক সেবন প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক একটি মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। সেনানিবাসের ৬৬ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী এএফডবি¬উসি,পিএসসি কমান্ডারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল খন্দকার মোঃ ফারুক আহমেদ। সেমিনারে ঘন্টাব্যাপী মাদকের ভয়াবহতার উপর প্রানবন্তবক্তব্য উপস্থাপন করেন কর্নেল মোঃ নেয়ামুল ইসলাম ফাতেমী, বিপি, বিজিবিএম, এএফডবি¬উসি, পিএসসি। পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পার্বতীপুর মডেল থানার ওসি নাসির উদ্দীন মন্ডল, বদরগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন ছাড়াও স্কুল এন্ড কলেজের হাজারো শিক্ষার্থী, অবিভাবক সেমিনারে অংশগ্রহন করে। পরে মাদকের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ায় ৬ শিক্ষার্থীর হাতে পুরুষ্কার তুলে দেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি।