নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান রোজেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব, সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, কচাকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল হক, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান , সহকারী প্রধান শিক্ষক গাজিউর রহমান ও পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৩ সালে জেএসসিতে ১৯ জন এবং ২০১৪ সালে এসএসসিতে ২৪ জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্রীকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
বাগভান্ডার আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাগভান্ডার আদর্শ পাঠাগারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক পুর্ণ পরিবেশে পালিত হয়েছে। গত শুক্রবার এ উপলক্ষে সদস্যদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাগভান্ডার বাজার প্রদক্ষিণ করে। পরে বিকেলে পাঠাগার কক্ষে পাঠারের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান পশির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শহিদুল আলম ব্যাপারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহাম্মদ, পাঠাগারের সম্পাদক অবসরপ্রাপ্ত ব্যাংকার ফজলুল হক, সহ সম্পাদক মুকুল প্রমুখ। উল্লেখ্য পাঠাগারটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞান বিকাশে ও সমাজ সেবায় ব্যাপক অবদান রেখে আসছে।