• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

দিনাজপুরে গাছের চারা বিতরণ

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার জেলা শিশু একাডেমী মিলনায়তনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ফরিদুল ইসলাম, গাইবান্ধা সিভিল সার্জন ডা. আহাদ আলী। এছাড়াও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা সাইফুল আলম, মেলার জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন। এসময় উপস্থিত ছিলেন মেলার জেলা শাখার প্রচার সম্পাদক আসাদুজ্জামান সাগর, সদস্য ফারজানা শারমিন রিনা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, গাছ কর্তন জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। গাছ না কাটলে পরিবেশ আজ হুমকির সম্মুখীন হতো না। তাই কাটা বন্ধ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে প্রবেশ করবে। পরে শিশু-কিশোরদের মাঝে কাঠাল, আমলকি, জলপাই, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬’শতাধিক চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ