• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

ডোমারে খাদ্যে ভেজাল প্রতিরোধে মানববন্ধন

DSC00151নীলফামারী প্রতিনিধি: খাদ্যে ভেজাল প্রতিরোধে রবিবার দুপুরে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে আরডিআরএস। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে অংশ গ্রহণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
ডোমার শহরের বাটার মোড়ে মানবন্ধন সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, আরডিআরএস প্রতিভা প্রকল্পের টিম লিডার জালাল হোসেন, আরডিআরএস নীলফামারীর ম্যানেজার (স্বাস্থ্য) নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, খাদ্যে ভেজাল মেশানোর বিষয়টি দিন দিন প্রকট আকার ধারণ করছে। ভেজাল খাবার গ্রহণের কারণে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। নারী ও শিশুরা রয়েছেন সবচেয়ে বেশী ঝুঁকিতে।
বক্তরা উল্লেখ করেন মোবাইল কোর্ট পরিচালনা করে শুধু জরিমানা আদায় নয়, খাদ্যে ভেজালকারীদের নতুন আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তিসহ ২০০৯ সালে মহামান্য হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুযায়ী জেলায় জেলায় “ফুড কোর্ট” স্থাপন করতে হবে।
আরডিআরএস নীলফামারীর কর্মসুচী সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন জানান, জনগুরুত্বপুর্ণ বিষয়টি নিয়ে আরডিআরএস বাংলাদেশ “নিরাপদ খাবার সুস্থ জীবন” নামে ১০মিনিটের সচেতনতামূলক ডকুমেন্টারি তৈরী করেছে। যা বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি পর্যায়ে ভেজাল খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলার জন্য প্রদর্শন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ