• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

বীরগঞ্জে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে আহত ৫০

SAM_0815 copyবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে রবিবার দুপুরে যাত্রী বোঝাই মিনিবাস খাদে পড়ে অন্তত ৫০জন  আহত হয়েছে। বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রাম সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বৃষ্টির সময় ঢাকাগামী কোচকে সাইড দিতে গিয়ে যাত্রী বোঝাই চিশ্চিতিয়া পরিবহনের একটি মিনিবাস  (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬৯৭) খাদে পড়ে গেলে অন্তত ৫০জন আহত হয়। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।এদের মধ্যে মিনিবাসের হেলপার দিনাজপুর জেলা সদরের নিমনগর (ফুলবাড়ি বাসষ্ট্যান্ড) এলাকার আবুল কালাম আজাদের পুত্র আবু সাঈদ রুবেল (২০), বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাত্তিক চন্দ্র রায়ের পুত্র পরিতোস চন্দ্র রায় (২৭) ও একই ইউনিয়নের নওপাড়া শিবপুর গ্রামের রাজকুমারের পুত্র সুমন চন্দ্র রায় (১৯) কে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ