• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

শান্তিরক্ষা মিশনে ১৪০ পুলিশ সদস্য

Policeঢাকা: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল সুদান গেছেন। রবিবার রাতে পুলিশের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদানের দারফুর মিশনে যোগ দিতে পুলিশের এই দলটি শনিবার ঢাকা ত্যাগ করে। পুলিশ সুপার (এসপি) একেএম আওলাদ হোসেন এই দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের ভাড়া করা একটি বিমানযোগে তারা সুদানে রওয়ানা হন। এ সময় তাদের বিদায় জানাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, মালি ও হাইতিসহ বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৭শ সদস্য শান্তি রক্ষার কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ