• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

ক্ষমা চাইলেন রোবেন

Robbenখেলাধুলা ডেস্ক: নাটকীয়ভাবে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করার জন্য ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডের তারকা খেলোয়াড় রোবেন। ওই পেনাল্টি থেকেই গোল করে মেক্সিকোর বিরুদ্ধে সমতা ফেরায় তারা এবং শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
বড় পর্দায় রোবেনের পড়ে যাওয়াটা দেখে মেক্সিকোর সমর্থকদের কাছে তা অভিনয় মনে হয়েছে। তারা ছি ছি ধ্বনি দেয়।
তবে রোবেন অবশ্য জানিয়েছেন, ওটা পেনাল্টিই ছিল। তিনি প্রথমার্ধে একবার খুব সহজে পড়ে গিয়েছিলেন বলেও স্বীকার করেন। তাছাড়া প্রথমার্ধে তাদের একটি পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘আমি সততার সাথে বলছি, আমি ক্ষমা চাইছি। প্রথমার্ধের একটি ছিল ডাইভ। কোনো কোনো সময় কিক নিতে চাইলেও কাজটি সহজ হয় না। আমার পড়ে যাওয়া ঠিক হয়নি। এটা ছিল বোকার মতো কাজ। তবে প্রথমার্ধে অন্য একবার পড়ে যাওয়ার সময় পেনাল্টিই ছিল।
অবশ্য, পেনাল্টি আদায়ের ব্যাপারে রোবেনের কৃতিত্ব বেশ স্বীকৃত। চলতি মওসুমে তিনি চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপের ১৪টি ম্যাচে ৫টি পেনাল্টি আদায় করে নিয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ