• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক বিল ২০১৪ পাস

Parlamentঢাকা: পল্লী এলাকার দরিদ্র মানুষের সঞ্চয় ও অর্জিত অর্থ লেন-দেন, রক্ষণাবেক্ষণ ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করে আজ সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলের বিধান বলবৎ হবার পর সরকারি গেজেটের মাধ্যমে যথাশিগগির সম্ভব পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে বিলে বিধান করা হয়েছে।
বিলে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শেয়ার হোল্ডার, নিবন্ধিত শেয়ার হোল্ডার সমিতির তালিকাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়।
বিলে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং অনুমোদিত মূলধনে প্রতিটি ১শ’ টাকার ১০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত করার বিধান করা হয়। তবে সময়ে সময়ে সরকারের অনুমোদনক্রমে এ মূলধন বৃদ্ধি করার বিধান করা হয়।
বিলে ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন ২০০ কোটি টাকা, যার ৫১ ভাগ সরকারের এবং ৪৯ ভাগ সমিতির পরিশোধ করার বিধান করা হয়। তবে সরকারের অনুমোদনক্রমে সময়ে সময়ে এ পরিশোধিত মূলধন বৃদ্ধি করা যাবে বলে বিধান করা হয়।
বিলে ব্যাংকের কার্যক্রম ও বিষয়াবলীর পরিচালনা সংক্রান্ত নির্দেশনা ও তত্ত্বাবধান পরিচালনা বোর্ডের ওপর ন্যস্ত এবং এ বোর্ডের মাধ্যমে ব্যাংক তা প্রয়োগ ও তত্ত্বাবধান করার বিধান করা হয়েছে।
বিলে একজনকে চেয়ারম্যান করে ১০ সদস্যের ব্যাংকের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়। এছাড়া বিলে বোর্ডের কার্যকাল, কার্যক্রম, সভা, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, কমিটি, ব্যাংকের কার্যাবলী, ঋণ প্রদানের বিধান, হিসাব, নিরীা, সংরতি তহবিল, মুনাফার ব্যবহার, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ব্যাংকের পাওনা আদায়, দন্ড, অপরাধের আমলযোগ্যতা, অবসায়ন, বিধি প্রণয়নের মতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী ও হাজী মো. সেলিম বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
সূত্র : বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ