• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে অগ্নিকান্ডে চারকোল ফ্যাক্টরী ভষ্মিভূত

Agunসিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে সৃষ্ট অগ্নিকান্ডে একটি চারকোল ফ্যাক্টরী পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে শহরের মিস্ত্রি পাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্ত্বে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে আনুমানিক সোয়া ৩টার সময় আশরাফ আলীর জ্বালানী খড়ি তৈরির চারকোল (গোল্ডেন) ফ্যাক্টরীতে আগুণের সূত্রপাত ঘটে। আগুনে ফ্যাক্টরীর মেশিন, বৈদ্যুতিক মোটর, চারকোল তৈরির কাঁচামাল পুড়ে যায়। এতে ক্ষতির পরিমান প্রায় সাড়ে চার লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বেগ সিসিনিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ