• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

সাতক্ষীরায় ৫০ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

Satkiraসাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা থেকে ৫০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস উদ্ধার করেছে পুলিশ। এ সময়  দুই ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলার কুলিয়া আশু মাকের্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার সোনাটিকারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাফিজুর রহমান (২১) ও সাতক্ষীরা শহরের মাঠপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে বেলাল  হোসেন (১৮)।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের শীর্ষ নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপে লোড করার সময় ৫২ গাঁট থ্রি পিস উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের  পেয়ে এর মালিক পালিয়ে যায়।
থ্রি পিসগুলো ভারত থেকে অবৈধ পথে দেশে আনা হয়েছে বলে জানান তিনি। আটক মালের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ