• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

সাকিবকে ক্যাম্পে ফিরতে বিসিবি’র চিঠি

Sakibখেলাধুলা ডেস্ক: ২ জুলাই ক্যারিবীয় ক্রিকেট লীগে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে এই লীগ বাদ দিয়ে ক্যাম্পে ফিরার জন্য চিঠি দিয়েছে।  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। সাকিবের চিঠি’র বিষয়ে তিনি বলেন, ‘তাকে (সাকিব) চিঠি  দেয়া হয়েছে যেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে চলমান ক্যাম্পে যোগ দেন।’ তবে সাকিব চিঠি  পেয়েঠি কিনা এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা যতটু জানি তিনি জানেন।’ অন্যদিকে সাকিব আল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে একটি সূত্রে জানা গেলে তিনি এরই মধ্যে চলে গেছেন। কিন্তু প্রশ্ন উঠছে সাকিব কি তাহরলে বিসিবি থেকে এনওসি না নিয়েই চলে গেছেন? আগামী আগস্টেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে একটি পূর্নাঙ্গ সিরিজ খেলতে। সেই সিরিজকে সামনে রেখে বিসিবি এরই মধ্যে ২৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে। কিন্তু সেই ক্যাম্পে সাকিব আল হাসান ১ জুলাই প্রথম দিন থাকলেও তিনি অনুশীলন করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ