• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন |
শিরোনাম :

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে ৩ মহিলার কারাদন্ড

Adalot (2)দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরের পল্লীতে ভেজাল জুস তৈরীর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ মহিলাকে এক বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই’র ছেলে আলমগীর হোসেন’র বাড়িতে গড়ে ওঠা নাদিম ফুড প্রোডাক্টসে ভেজাল ও নকল জুস, আইসক্রীম ও কোমল পানীয় তৈরীর সময় কারখানার শ্রমিক উম্মে আতিয়া (১৮), হাসিনা বেগম (২৮) ও উম্মে কুলসুমকে (২৫) আটক করে সংশ্লিষ্ট আইনে এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত কারখানাটি সীলগালা করে দিয়েছেন। তবে কারখানার শ্রমিকদের কারাদন্ড হলেও কারখানার মালিক আলমগীর হোসেন পালিয়ে যায়।
এছাড়া উপজেলার ঘুঘুরাতলী মোড়ে আজিজার রহমান বাবলু’র দোকানে নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকার জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ