• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

খানসামায় দুটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

Khansama news (f.minister) 04.07.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ও জাহাঙ্গীপুর গ্রামে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রথমে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে একটি উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শাহ্ মো: আমিনুর রহমান, জিএম কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মো: আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনার পর পররাষ্ট্র মন্ত্রী ওই গ্রামের পন্ডিতপাড়া, নাপিতপাড়া, তারাপদপাড়া ও হাজিপাড়ার ৭৩টি পরিবারে বৈদ্যুতিক মিটারে সংযোগ প্রদানের উদ্বোধন করেন। এরপর ভেড়ভেড়ী ইউনিয়নের জাহাঙ্গীরপুর আশ্রয়নে আরও ৭২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এ সময় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহমুবুল হক, এজিএম (কম) নজরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তফা আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ