• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

সেমিফাইনালে জার্মানি, বিদায় ফ্রান্স

11খেলাধুলা ডেস্ক: প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল জার্মানি। সেই সঙ্গে বিদায় নিল ফ্রান্স। সেমিফাইনালে জার্মানদের সামনে পড়ছে স্বাগতিক ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে জয়ী দল।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় মারাকানায় অনুষ্ঠিত খেলায় ফ্রান্সকে পরিস্কার ১-০ গোলে হারিয়েছে জার্মানি। দলের পক্ষে গোলটি করেন হুমেলস। ফরাসিরা একাধিক ভালো সুযোগের সৃষ্টি করলে তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হন তারা।

খেলার প্রথমার্ধেই এগিয়ে যায় জার্মানি। ১৩ মিনিটে দুর্দান্ত এক হেড করে দলকে এগিয়ে দেন হুমেলস। এরপর আরও প্রায় ৮০ মিনিট চেষ্টা করেও সমতায় ফিরতে ব্যর্থ হয় ফ্রান্স। বেনজামারা কয়েকটি ভালো আক্রমণ করলেও তা রুখে দেন জার্মান গোলরক্ষক মেনুয়েল নয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ