• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

লিঙ্ক হাওয়া করে দিচ্ছে গুগল

googleঢাকা: নির্দিষ্ট কিছু লিঙ্ক নিজেদের সার্চ ইঞ্জিন থেকে বাদ দিয়ে দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ইউরোপিয়ান ইউনিয়নের ‘রাইট টু ফরগটেন’ নীতি অনুযায়ী গুগলের ইউরোপীয় সংস্করণে এখন থেকে বেশ কিছু লিঙ্ক আর পাওয়া যাবে না।

গত মে মাসে এ বিষয়ে একটি রায় দেন ইউরোপিয়ান আদালত। ওই রায়ে অপ্রাসঙ্গিক, সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারিয়েছে, স্বাভাবিকের থেকে অতিরিক্ত কিছু এমন কন্টেন্টের লিঙ্ক সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হল গুগলকে। এই রায় বাস্তবায়ন করতে গিয়ে ইতোমধ্যে বিবিসি ও গার্ডিয়ান পত্রিকার বেশ কিছু লিঙ্ক গুগলের ইউরোপীয় সংস্করণকে বাদ দেয়া হয়েছে।

ইউরোপিয়ান আদালতের এই রায়ের ফলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যায় এমন তথ্য সরিয়ে ফেলা হবে তাই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিবিসির রবার্ট পেসটন। নিজের ব্লগে তিনি লিখেছেন, ২০০৭ সালে ওয়ালস্ট্রিট কেলেঙ্কারির ওপর করা তার একটি প্রতিবেদন ইতোমধ্যে গুগল তাদের ইউরোপীয় সংস্করণ থেকে সরিয়ে ফেলেছে। ইউরোপের কোনো দেশের গুগল সংস্করণ থেকে ওই লিঙ্কটি পাওয়া যাচ্ছে না।

গার্ডিয়ান পত্রিকার জেমস বল জানান, গুগলের পক্ষ থেকে গার্ডিয়ানকে জানানো হয়েছে তাদের ছয়টি লেখার লিঙ্ক গুগলের ইউরোপিয়ান সংস্করণে খুঁজে পাওয়া যাবে না। তবে গুগলের আমেরিকান সংস্করণে সেগুলো পাওয়া যাচ্ছে। তবে বলের মতে, গুগলের এ ধরনের উদ্যোগ সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ