• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

খানসামায় পররাষ্ট্র মন্ত্রীর গরীব ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ

Khansama news (bitoron) 04.07.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় পররাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবিল থেকে অসুস্থ, গরীব ও দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পাকেরহাট ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি তাঁর স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবিল থেকে অসুস্থ, ক্ষতিগ্রস্থ নেতাকর্মী সহ ২৯ জন গরীব ও দুঃস্থদের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করেন। যার মধ্যে ভাবকী ইউনিয়নের ফিরোজ শাহ্কে ২০ হাজার, হাফিজুর রহমান সরকারকে ১০ হাজার, মামুনুর রশিদকে ১০ হাজার এবং সহিদুল ইসলামকে ৮ হাজার টাকার চেকসহ অপর ২৬ জনের মাঝে ৩-৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ