সিসিনিউজ: ইন্ডিপেন্ডেট এর তালাশ প্রোগ্রামে গত ০৪ জুলাই, ২০১৪ইং রাতে প্রকাশিত ঢাকাসহ সারাদেশের অলিগলিতে গজিয়ে উঠেছে বিভিন্ন বাহারী নামের পত্রিকা আর অনলাইন নিউজ পোর্টাল। রিপোর্টার সবুজ মাহমুদের তালাশ প্রোগ্রামের মাধ্যমে এ সংবাদ প্রকাশিত হওয়ায় এটিভিনিউজটোয়েন্টিফোরডটকম সম্পাদক এস এম জামান তীব্র নিন্দা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কোন পত্রিকা কিংবা কোন অনলাইন নিউজ পোর্টালকে ছোট করে দেখার সুযোগ নেই। সাংবাদিকরা কার্ড নিয়ে যদি অপকর্ম করে সে ব্যাপারে কোন পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালকে দোষারোপ করা হলে তা হবে সম্পূর্ণরূপে আইন পরিপন্থী, যা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত হিসাবে প্রতীয়মান হবে। তিনি আরো উল্লেখ করেন, তালাশ প্রোগ্রামের রিপোর্টার সবুজ মাহমুদের সঙ্গে ০৫/০৭/২০১৪ইং বেলা আনু: ১ঘটিকায় তার ব্যবহৃত মুঠোফোনে ০১৭৫৫ ৫৩৩৫৫৬ কথা হয়, সে জানায় কোন পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি-শুধু বলা হয়েছে কিছু কার্ডধারী সাংবাদিক যারা অপসাংবাদিকতা করছে। এখানে উলে¬খ্য গত ১২/০৬/২০১৪ইং রাত আনু: ১১ঘটিকায় এটিভিনিউজটোয়েন্টিফোরডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক কবির হোসেন গিয়েছিলেন যাত্রাবাড়ী থানায়। তার এলাকায় বিকাশ (ফ্ল্যাক্সিলোড) এর ব্যবসা করে মোঃ কামাল যাকে যাত্রাবাড়ী থানা পুলিশ ধরে নিয়ে যায়। কি কারণে তাকে ধরা হয়েছে তা জানার জন্যই বিশেষ করে মানবিক কারণে থানায় গিয়েছিলেন এটিভিনিউজটোয়েন্টিফোরডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক কবির হোসেন। থানা থেকে বের হবার সময় দেখা মেলে ইন্ডিপেন্ডেট এর তালাশ প্রোগ্রামের রিপোর্টার সবুজ মাহমুদের সঙ্গে। কবির হোসেনের ছিল মানবিক বিষয়, নিরীহ ফ্লাক্সিলোড ব্যবসায়ী কামালের বিষয়টি জানবার আর সবুজ মাহমুদের উদ্দেশ্য ছিল মিডিয়ার লোক হয়ে আর এক মিডিয়াকে হেয় প্রতিপন্ন করা যা নোংরা মানসিকতার পরিচয় দেয়। এ সকল নোংরা কাজ যারা পরিচালনা করে আমি তাদের ধিক্কারসহ তীব্র নিন্দা জানাচ্ছি। টেলিভিশনে এ সকল প্রোগ্রাম যারা করে তারা কি নিজেদেরকে ফেরেশতা মনে করে? অপসাংবাদিকতা নেই কোথায়? প্রতিটি মিডিয়াতেই অপসাংবাদিকতা বিদ্যমান। অপসাংবাদিকতা করে যারা তারাতো সামান্যতেই তুষ্ঠু কিন্তু টিভির পর্দায় যারা অপরাধ, অনিয়ম নিয়ে প্রোগ্রাম বানিয়ে কাজ করে তারা কততে তুষ্ঠু? সকলকে সতর্ক থাকা উচিৎ নিজের অপকর্ম ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দিলেই কি সব শেষ হয়ে যায়? কারোরই না জেনে না শুনে সঠিক তদন্ত ব্যতীত এমন কিছু করা উচিৎ নয়, যা কারোর উপর ধিক্কারসহ তীব্র নিন্দার ক্ষোভ জম্মায়। সুত্র:এটিভিনিউজ
পাঠক প্রতিক্রিয়া:
ওরা কি ধুয়া তুলশীর পাতা? তালাশ টিমের অনলাইন সংবাদপত্র নিয়ে প্রতিবেদনের প্রেক্ষিতে পাঠকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাজনীন নাহার নামে ঢাকার এক পাঠক তালাশ টিম কে উদ্দেশ্য করে লিখেছেন ‘ ওরা কি ধুয়া তুলশীর পাতা? টিভি সাংবাদিকদের কেউ কেউ সংবাদের চেয়ে টাকার পিছনে সময় ব্যয় করে সে কথা কে না জানে । কোন কোন টিভি চ্যানেলের সাংবাদিক হতে হলে মালিককে মোটা অংকের বখশীস দিতে হয় তাও কারো অজানা নয়্। মানবিক বিপর্যয়ের কোন সংবাদও প্রচারের জন্য অনেক টিভি সাংবাদিককে হাতে ধরিয়ে না দিলে তা প্রচার করা হয় না। এ সব ব্যাপারে তালাশ টিমের ভুমিকা কেন রহস্যজনক ? আমি বলতে চাই যে খারাপ তাকে খারাপ বলুন । ঢালাও ভাবে কারো বিরুদ্ধে দোষ চাপানো ঠিক না। নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করে অপরকে উপদেশ দিন, ধন্যবাদ। সংবাদ বিজ্ঞপ্তি