• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

পাটগ্রামে পাথরের মেশিন বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

Maderলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে পাথরের মেশিন বসানোকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আবু হানিফা (২৫) নামে  একজন নিহত হয়েছেন।
নিহত আবু হানিফা মাঝিপাড়া গ্রামের সফিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, পাটগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত দলে মাহমুদের তিন ছেলে মকবুল, দুলাল ও রুমেল গতকাল শনিবার বিকেলে পাথরের মেশিন বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে তাদের মারামারি থামাতে গিয়ে প্রতিবেশি আবু হানিফা লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয় । নিহত আবু হানিফা চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরাযায়।
এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তবে এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ