• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

বেগুন আমদানি করবে এফবিসিসিআই

Bagunঢাকা : রমজান মাসে বেগুনের দাম স্থিতিশীল রাখতে বেগুন আমদানি করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার এফবিসিসিআই‘য়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষত বাজারে বেগুনের মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন জেলা শহর থেকে এবং আমদানিকারকদের মাধ্যমে পাশবর্তী দেশ থেকে বেগুন আমদানি করবে এফবিসিসিআই।

আমদানিকৃত বেগুন বাজারে আসলে দুই-এক দিনের মধ্যেই বাজারে বেগুনের মূল্য স্থিতিশীল হবে বলে মন্তব্য করেন এফবিসিসিআই নেতারা।

উল্লেখ্য, গত বছর কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআই ভারত থেকে মরিচ আমদানি করার ফলে বাজার মূল্য স্থিতিশীল ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ