• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

বরুণ আমাকে ভালোবাসে

alia bhatt birthday picsবিনোদন ডেস্ক: বলিউড পাড়ার ছবিতে পর্দার রসায়ন বাস্তব জীবনে গড়ানো নতুন কোনো ঘটনা নয়। আর এই নিয়ে আলোচনা-সমালোচনার ইয়াত্তা নেই। আর সেই খোপে এবার পড়লেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। আর এই প্রসঙ্গে বরুণ জানান, ‘আমি ও আলিয়া একসাথে অনেক সময় পার করি তাই আমরা একে অন্যের সাথে খুব স্বাভাবিক আচরণ করি। আর আমাদের খুনসুটি তো চলতেই থাকে। কিন্তু আমরা শুধুই ভালো বন্ধু।’

কিন্তু এক সাক্ষাত্কারে আলিয়ার গলায় অন্য সুর। সাক্ষাত্কারটিতে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে বরুণ আর আমার মাঝে মনোমালিন্য চলছে। আর এর অন্যতম কারণ সে আমাকে ভালোবাসে।’ আর এরপরেই খানিকটা মজা করে বলেন, ‘বরুণ আমাকে পছন্দ করে তার মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি। তাই বিষয়টি অর্ধসত্য।’

আলিয়ার এই বক্তব্যের উত্তরে বরুণ বলেন, ‘বন্ধুর প্রতি তো ভালোবাসা থাকবেই। এটা ‘ফ্রেন্ডশিপওয়ালা লাভ’।’ তবে বরুণ জানান জীবনসঙ্গী হিসেবে আলিয়ার মতোই একজনকে চান তিনি। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর দ্বিতীয়বারের মতো আবারও একই পর্দায় দেখা যাবে বরুণ ও আলিয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ