• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

ঈদে পরিবহন কোম্পানিগুলোর বাড়তি সেবা

BRTCঢাকাঃ প্রতি বছরের ন্যায় এবারও ঈদে ঢাকার বাস টার্মিনালগুলো থেকে অতিরিক্ত বাস সার্ভিস দেবে পরিবহন কোম্পানিগুলো।

সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া ও গাবতলী বাস টার্মিনাল থেকে ঘরমুখী যাত্রীদের বাড়তি টিকিটের চাহিদা পূরণ করা হবে। অগ্রিম টিকিট বিক্রি এখনও শুরু না হলেও ১৫ রজমানের পর থেকে টিকিট বিক্রি ও যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

জানা গেছে, রাজধানী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলার বাস চলাচল নিয়ন্ত্রণ করে ‘বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’। এদিকে মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ বাস টার্মিনালের বাস চলাচল নিয়ন্ত্রণ করে ‘ঢাকা সড়ক পরিবহন সমিতি’।

বিআরটিসি সূত্র জানায়, শহরের বাসগুলোকে ব্যবহার করে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের সেবা দিয়ে থাকে বিআরটিসি। এবার ২০ রমজানের পর থেকে বিআরটিসির এই বিশেষ বাস সার্ভিস শুরু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ