• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |

নীলফামারী জেলায় প্রায় ৪ লাখ ভিজিএফ কার্ড বরাদ্দ

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে জেলার প্রায় ৪ লাখ হতদরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণের করা হয়েছে। এতে কার্ডধারী প্রতিজন বিনামূল্যে ১০কেজি করে চাল পাবেন। জানা যায়, বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের মধ্যে জেলা সদরের ১৫টি ইউনিয়নে ৮৭হাজার ২২৯টি, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে ৬৪ হাজার ৬২৪টি, ডোমার উপজেলার ১০ইউনিয়নে ৫১ হাজার ৬৫২টি, জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নে ৭৫ হাজার ২৩টি, কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৫৪হাজার ৩৮৯টি, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৪২হাজার ৬৩৪টি, নীলফামারী পৌরসভায় ৪হাজার ৬২১টি, সৈয়দপুর পৌরসভায় ৪হাজার ৬২১টি, জলঢাকা পৌরসভায় ৩হাজার ৮১টি ও ডোমার পৌরসভায় ১হাজার ৫৪০টি। সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিরা হতদরিদ্রদের তালিকা প্রণনয়নের মাধ্যমে এ চাল বিতরণ করবেন। জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোতালেব হোসেন জানান, বরাদ্দকৃত কার্ডের বিপরীতে ৩হাজার ৮৯৪দশমিক ১৪০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভিজিএফ চাল বিতরণের সময় ওজনে যাতে কম দেয়া না হয় এবং প্রকৃত হতদরিদ্র পরিবার যাতে সরকারের দেয়া বিনামূল্যে ভিজিএফের এই চাল পায় এজন্য প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ