• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

কাহারোলে ৫০২ টি প্রকল্পের কাজ সমাপ্ত

dinajpur_mapকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে চলতি অর্থবছরে ৫০২ টি প্রকল্পের উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কালভার্ট নির্মান, হত-দরিদ্রদের জন্য কর্ম সৃজন কর্মসূচীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আর এসব বাস্তবায়ন করছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার জানান, চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে অত্র উপজেলায় কাজের বিনিময় খাদ্য কর্মসূচী (কাবিখা) ১৯ টি প্রকল্পের বিপরীতে ২ শ মেঃটন চাল, গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) প্রকল্পের আওতায় ৪১৮টি প্রকল্পের বিপরীতে ৭৫৫ মেঃ টন চাল, কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২৮টি প্রকল্পের বিপরীতে ৫৯ লক্ষ ৫৮ হাজার ৫৫ টাকা, বিভিন্ন রাস্তায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ছোট ছোট কালভার্ট নির্মান, অতি দরিদ্রদের জন্য কর্ম সৃজন কর্মসূচী আওতায় ৩৭ টি প্রকল্পের বিপরীতে ৬৬ লক্ষ ৩ হাজার ৮৪৯ টাকা (শ্রমিক ৭৩২ জন) ও ১টি ব্রীজ/কালভার্ট ২২ লক্ষ ৩৯ হাজার ৫৬০ টাকা ব্যয়ে নির্মান কাজ বাস্তবায়িত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ