• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

শাহজালালে ৬৪ স্বর্ণের বারসহ আটক ১

Goldঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। মঙ্গলবার সকাল ৫টার দিকে তিন কোটি ৭৪ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে মো. আলো উদ্দিন (৩১) নামের এক যাত্রী কাতার এয়ার ওয়েজের (কিউআর) একটি ফ্লাইটে দোহা থেকে

বিমানবন্দরে নামেন। ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায়  তার ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। সূত্রটি আরো জানায়, ৬৪টি সোনার বারের মোট ওজন ৭ কেজি ৪৬৪ গ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ