• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

গোল্ডেন বুটের চাপে মেসি

Mesiখেলাধুলা ডেস্ক: কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে নিজের ষষ্ঠ গোল করে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ।
স্বাগতিক দলের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়া ম্যাচে পেনাল্টির মাধ্যমে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ছয়-এ উন্নীত করেন রদ্রিগেজ।
টুর্নামেন্টে এ পর্যন্ত চার গোল করা আর্জেন্টিনার লিওনেল মেসি এখনো সংখ্যাটি আর বাড়াতে পারেননি। কোয়ার্টার ফাইনাল থেকেই কলম্বিয়ার বিদায় রদ্রিগেজের গোল সংখ্যা আর বাড়ার সুযোগ নেই।
তবে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে মেসির গোল সংখ্যা বাড়ানোর সুযোগ থাকলেও তিনি তা পারেননি। সুতরাং এ পর্যন্ত সর্বোচ্চ ছয় গোল করে শীর্ষে থেকেই দেশে ফিরতে হচ্ছে রদ্রিগেজকে।
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কোন গোল না পেয়ে চার গোলেই থমকে আছেন ব্রাজিলের তারকা নেইমার। এ ম্যাচের শেষ মুহুর্তে ইনজুরিতে পড়ে ইতোমধ্যেই তার বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে।
চার গোল করে মেসির সমপর্যায়ে আছেন জার্মানির টমাস মুলারও। কোয়ার্টার ফাইনালে জার্মানি ১-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। কিন্তু গোল পাননি মুলার ।
চার গোল করা মেসি ও মুলারের সামনে অবশ্য এখনো গোল সংখ্যা বাড়ানোর সুযোগ আছে। কেননা উভয় দলই সেমিফাইনালে উঠেছে।
মেসি-মুলার উভয়ের হাতেই এখনো ম্যাচ থাকায় সর্বোচ্চ গোল করা সুযোগ পাচ্ছেন তারা। তাই গোল্ডেন বুটের মালিককে দেখতে হলে সম্ভবত ফাইনাল পর্যন্তই অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ