• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

জব্বারের অভিযোগ গঠনের শুনানি ২০ জুলাই

Jabberঢাকা: জাতীয় পার্টের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এদিন আব্দুল জব্বারের পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রীমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসানকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১২ মে পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত পাঁচটি অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

জব্বার পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করে তার অনুপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করা হবে। এর আগে ১১ মে প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা।

ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য প্রমাণসহ যাবতীয় বিষয় বিচার বিশ্লেষণ করে পাঁচটি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

পিরোজপুরের মঠবাড়িয়ার পিস (শান্তি) কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে  মোট এক হাজার নয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা দুইশ জনকে ধর্মান্তরিত এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে পাঁচশ ৫৭টি বাড়ি ধ্বংস করার অভিযোগ রয়েছে ।

আবদুল জব্বারের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু করে ২৮ এপ্রিল ২০১৪ সালে তদন্ত শেষ করা হয়। মোট সাক্ষী হলেন ৪৬ জন। তার মধ্যে ৪০ জন ঘটনার এবং ছয়জন জব্দ তালিকার সাক্ষী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ