• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

বিরতিহীন পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

Manob bondonঢাকা : পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিরতিহীন পরীক্ষার সিদ্ধান্ত বাতিলসহ সব দুর্নীতি বন্ধে দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায় শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে এর সুষ্ঠু তদন্ত করতে হবে। এজন্য বিরতিহীন পরীক্ষা নেওয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে তা মানা যাবে না। শিক্ষার ব্যবস্থার উন্নয়নে যথার্থ শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। শিক্ষা নিয়ে দুর্নীতি চলবে না।
শিক্ষার্থীরা আরো বলেন, বিরতিহীন পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে না। এর জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচার করতে হবে। টানা পরীক্ষা প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার পর ওই দিনই আরেকটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব না।
আগামী ১৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে সংহতি সমাবেশের হুমকি দেয় তারা।
মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম শান্ত, ঢাকা সিটি কলেজের রেসাত আমিন প্রিয়া, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের মহিউদ্দিন আহমেদ জয়, সেন্ট্রাল ওইমেনস কলেজের ফাহমিদা তারান্নুম আবিদা, ন্যাশনাল ব্যাংক কলেজের আফসানা ঋভ  চৌধুরী, মতিঝিল আইডিয়াল কলেজের সুমাইয়া তিথিসহ রাজধানীর ৩১টি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ