• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |

ফুলবাড়ীতে মাদকসহ প্রাইভেট কার আটক

BGB-1ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিরামপুর ও ফুলবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১৪ লক্ষ টাকার মাদকসহ কার আটক। মঙ্গলবার সকাল ৬টায় ফুলবাড়ী ৪০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল রশিদ গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবি টহল দলকে অভিযান চালাতে নির্দেশ দেয়। নির্দেশ মোতাবেক বিজিবি সদস্যরা ফুলবাড়ী উপজেলার মধ্যপাড়া পাকা রাস্তার জিয়ার মিল এবং বিরামপুর উপজেলার বিজুল ও ফুলবাড়ী নারায়ণপুর এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ৭৬০ বোতল ফেন্সিডিল, ৭৫পিচ শাড়িসহ একটি কার আটক করেন। আটককৃত ফেন্সিডিলের মূল্য ৩ লক্ষ ৪ হাজার টাকা। আটককৃত শাড়ির মুল্য ৪৫হাজার টাকা ও আটককৃত কারের মুল্য সাড়ে ১০ লক্ষ ৬০হাজার টাকা । এই নিয়ে সর্বমোট ১৪ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা মালামাল আটক করেন। ফুলবাড়ী ৪০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল রশিদ দায়িত্ব ভার পাওয়া পর ৪০বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেন। তিনি সীমান্ত এলাকায় চোরাচালান দমন, নারী ও শিশু পাচার সহ বিভিন্ন অপরাধ সংত্রুান্ত বিষয়ে দমনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ