• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

পিতা হত্যার আসামী পুত্র গ্রেফতার

Arrestনাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চরলুচনী কুটিবামনডাঙ্গা গ্রামের আজিবর রহমান হত্যা মামলার একমাত্র আসামী তার পুত্র এরশাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৫ মে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আশেদা বেগমকে চর থাপ্পড় মারে স্বামী আজিবর রহমান। ওই সময় ছেলে এরশাদুল হক (২০) বাড়িতে এসে ঘটনা জানতে পেরে উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে পিতা আজিবর রহমানকে এলোপাতারি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আজিবর রহমানকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সে মারা যায়। ওই দিন রাতে নিহতের স্ত্রী আশেদা বেগম বাদী হয়ে ছেলে এরশাদুল হককে আসামী করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় সোমবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে এরশাদুল হককে গ্রেফতার করে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ঘটনার পর থেকে এরশাদুল হক  পলাতক ছিল। এলাকায় ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ