সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে শহরের সিটি কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার এবং এএসপি (সার্কেল) সাজেদুর রহমান।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অব কমার্স’র সদস্য হাজী মো. ইমতিয়াজ, নীলফামারী জেলা বাস, মিনিবাস সমিতির সাংগঠনিক সম্পাদক মনতাজ আলী, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আরশেদ আলো, সৈয়দপুর বস্ত্র মালিক সমিতির সভাপতি মো. সালাউদ্দিন, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিশ আলী, সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমুখ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমানের সঞ্চালনে মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. শাহাজাহান আলী। সভায় ব্যবসায়ী সমিতির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সৈয়দপুর থানা প্রশাসনের আয়োজনে এক ইফতার মাহফিলে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিকরা অংশ নেয়।