• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

Dormogotরাজশাহী : রাজশাহী জেলায় বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সোমবার জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে ভটভটি চালকরা বাস শ্রমিককে মারপিটের ঘটনাসহ মহাসড়কগুলোতে ভটভটি চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান, মহাসড়কে আবার ভটভটিসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু করেছে। এছাড়াও গত সোমবার কেশরহাটে এক বাস চালককে ভটভটি চালকরা মারপিট করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরো জানান, বুধবারের মধ্যে যদি দোষীদের গ্রেফতার না করা হয় তাহলে সারা বিভাগে পরিবহন ধর্মঘটের ঘোষণা আসতে পারে।

এদিকে, মঙ্গলবার বিকেলে বাস চালককে মারপিটের ঘটনায় রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ