• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ীতে ছয় মাসে ১৫ কোটি টাকার মালামাল আটক

BGB 03দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত ৬ মাসে ১৫ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৮৪৯ টাকার অবৈধ মালামাল অঅটক করেছে। আটক এসব মালামালের মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্য।
ফুলবাড়ী ৪০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশিদ পিএসসি জানান, গত জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয়েছেন। আটক এসব মালামালের মূল্য ১৫ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৮৪৯ টাকা। আটক এসব মালামালের মধ্যে রয়েছে একটি জাপানী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪ হাজার ৬৭০ বোতল ফেন্সিডিল, ২৪১ বোতল লুপিকফ, ১,১২১ বোতল বিদেশী মদ, ৫৭২ লিটার দেশী মদ, ৬.৯০০ কেজি গাজা, ৭৩ হাজার ১৮ টি নেশা জাতীয় ট্যাবলেট, ২২ হাজার ৩১৭টি নেশা জাতীয় ইনজেকশন, ১১৪ কেজি মদ বানানোর বড়ি। এছাড়া শাড়ী, বাইসাইকেল, জিরা, শার্টপিচ, স্টিল সামগ্রী, ইমিটেশন সামগ্রী ও ফল ফলাদি ইত্যাদি। উল্লেখিত চোরাইমালামাল পরিবহনের সময় বিভিন্ন সময়ে ৪৪ জন আসামীসহ ৩৪টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেট কার, ১০টি ছোট/বড় ট্রাক আটক করেছে বিজিবির সদস্যরা।
লে. কর্ণেল এম জাহিদুর রশিদ পিএসসি আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে চোরাচালান বন্ধে বিশেষ করে মাদক চোরাচালানকে শূন্যের কোঠায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালানীরা যাতে অবৈধ মালামাল দেশের অভ্যন্তরে প্রবেশ করাতে না পারে সে লক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পৃথক দল গঠন করে অভিযান চালানো হচ্ছে। যাতে সীমান্তসহ ব্যাটালিয়ন সদরের বিজিবি সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রমযান মাসে ইফতারী, সাহরীর সময়েও এই ইউনিটের টহল তৎপরতা অব্যাহত রয়েছে। কারণ চোরাচালানীরা এই সময়টিকে নিরাপদ ভেবে চোরালানী পন্য পাচারে বিশেষভাবে সচেষ্ট থাকে। তিনি আরো বলে, বাংলাদেশের সীমানা রক্ষা, সীমান্তে চোরাচালান দমন, সীমান্ত এলাকায় অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনসহ সীমান্ত ব্যবস্থাপনার সার্বিক কর্তব্য ও দায়িত্ব নিয়ে  বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা প্রতিকূল পরিবেশের মধ্যেও নিরলস পরিশ্রম করে যাচ্ছে। অনেক সময় চোরাচালানীদের হামলার শিকার হয়ে শারীরিক ক্ষতিসহ অঙ্গহানির মত ঘটনাও ঘটে থাকে। তার পরও আন্তরিকতা ও সাহসিকতার সাথে বিজিবির সদস্যরা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি চোরাচালানী রোধে প্রশাসন, সমাজকর্মী, গণমাধ্যম কর্মীসহ দেশের সকল বিবেকবান নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ