• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

‘অতীতে কেউ সমুদ্র সীমা নির্ধারণে উদ্যোগ নেয়নি’

asrafঢাকা : স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান, বেগম জিয়া ও এরশাদ দুই যুগ ক্ষমতায় থাকার পরও সমুদ্রসীমা নির্ধারণে কোনো উদ্যোগ নেয়নি। অতীতে কেউ সমুদ্র সীমা নির্ধারণে উদ্যোগ নেয়নি বলেই শেখ হাসিনার পক্ষে সমুদ্র সীমা নির্ধারণ করা সম্ভব হয়েছে।

আজ বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সমুদ্র সীমা বিজয়’ উপলক্ষে সমাবেশে প্রধান বক্তার আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত, মিয়ানমার ও বাংলাদেশ প্রত্যেকে তার ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রে বিজয় অর্জন করেছে। এখানে কোনো দেশ পরাজিত হয়নি। ভারতের সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে আদালতের মাধ্যমে তা সমাধান করা হয়েছে।

তিনি বলেন, বেগম জিয়া ও শেখ হাসিনার মধ্যে এখানেই পার্থক্য। শেখ হাসিনা অর্জন করতে জানেন আর খালেদা অর্জন করতে পারেন না।

ভারত এই রায় মেনে নেওয়ায় তিনি দেশটিকে ধন্যবাদ জানান।

সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ