• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিকিৎসার জন্য ভারতে আসছেন নেইমার!

Naymerসিসিনিউজ: ইনজুরি সারাতে আয়ুর্বেদ চিকিৎসার জন্য ভারতের কেরালায় আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার!

মঙ্গলবার কেরালার বিভিন্ন টিভি চ্যানেলে এমন খবর প্রচার করা হয়। চিকিৎসার জন্য ব্রাজিলীয় এই তারকা নাকি ভারতে আসবেন। আর তাকে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলবেন কেরালার আয়ুর্বেদিক চিকিৎসকরা।

খবরে এও জানানো হয়, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডীর সঙ্গে যোগাযোগও রাখছে।

কিন্তু প্রকৃত ঘটনা ভেঙে বলেন উমেন চণ্ডী। তিনি বলেন, এমন কিছুই এখনো ঘটেনি। কেরালার ফুটবলপ্রেমীরা নেইমারের আয়ুর্বেদ চিকিৎসা করানোর জন্য ভারত সরকারকে ব্রাজিলে প্রস্তাব পাঠানোর আবেদন জানান।

মুখ্যমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী ভিএস সিভাকুমারের সঙ্গে কথা বলেছি। তিনি এখানকার শীর্ষ আয়ুর্বেদ কলেজের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। তারা এরইমধ্যে ইন্টারনেটের মাধ্যমে নেইমারের চিকিৎসার সব কাগজপত্র হাতে পেয়েছেন। নিজেদের মধ্যে আলোচনাও করেছেন।

আমরা এ বিষয়ে মিডিয়াকে পরে জানাতে চেয়েছিলাম। কিন্তু এরইমধ্যে সব ফাঁস হয়ে গেছে।

তিনি মিডিয়াকে আরও বলেন, আপনারা এটা ভুলবাবে ব্যাখ্যা করবেন না। আমরা শুধু নেইমারের জন্য একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ