রাজবাড়ী : রাজবাড়ীর সদর উপজেলার পাথরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবদুস সাত্তার (৫৫)। তিনি সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে আবদুস সাত্তার রেল লাইন ধরে নিজ বাড়ি ফিরছিলেন। কিছু দূর আসার পর ৫/৬ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।