নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারের কেতকীবাড়ি ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ইউনিয়নের সাত নং ওয়ার্ডের উত্তর কেতকিবাড়ি গুয়াবাড়ি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু তালেব নামে একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তির করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকায় দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রাতে গুয়াবাড়ি গ্রামে শামসুল ইসলাম তার দখলে থাকা জমিতে কাজ করতে গেলে প্রতিবেশি আব্দুর রাজ্জাক ও তার লোকজন বাঁধা দেন।
এ সময় তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে আবু তালেব(৪০), মিস্টার ফারুক(২৭), বেগম(৩৮) ও রেয়াজুল ইসলামসহ(৪৫) অন্তত পাঁচজন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও আবু তালেবের অবস্থা গুরুত্বর হওতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নুরল ইসলাম(৫৫) ও তার ছেলে হাসিবুলকে (৩০) আটক করে থানায় নিয়ে আসে। কেতকীবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, শামছুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো এরই মধ্যে শনিবার রাতে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় কোন পক্ষ্য মামলা করেন নি বলে জানান তিনি।