• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

তালপট্টি ডুবে যাওয়া আল্লাহর রহমত: এরশাদ

Arsadসিসিনিউজ: দক্ষিণ তালপট্টি দ্বীপ পানির নিচে তলিয়ে যাওয়ার বিষয়টিকে আল্লাহর অশেষ রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে তিনি এ মন্তব্য করেন।

সমুদ্র জয়ে সন্তুষ্টি প্রকাশ করে এরশাদ বলেন, ‘আল্লাহ আমাদের রহমত করেছেন। তাই আমরা সমুদ্র জয় করতে পেরেছি।’

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে দক্ষিণ তালপট্টি দ্বীপ আর নেই। এ দ্বীপের অবস্থানও নেই। পানির নিচে সব বিলিন হয়ে গেছে। তবে আমরা যে অংশটুক অর্জন করেছি সেখান থেকে আমরা বিপুল সংখ্যক মৎসসম্পদ আহরণ করতে পারবো।’

ইফতার পার্টিতে রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ব্যারিস্টার রফিকুল হক, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু।

এসময় বিদেশি কূটনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন- রাশিয়া, নরওয়ে, সৌদি আরব, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ