দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এবার জন প্রতি সর্বনিম্ন ৫৫ টাকা ও সর্বোচ্চা ১৩০০ টাকা নির্ধারন করা হয়েছে। রোববার সকালে দিনাজপুর ইমাম কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রফিক্ল্লুাহ মজাহেরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর ইমাম কল্যাণ সমবায় সমিতির সাধারন সম্পাদক মাওলানা মোঃ রফিক্ল্লুাহ মজাহেরী জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের স্থানীয় বাজার যাচাই-বাছাই করে এবারের ফিতরা নির্ধারন করা হয়েছে।
এক কেজি ৬৫০ গ্রাম আটার জন্য ৫৫ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের জন্য ৬৬০ ও ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিসের জন্য ১৩০০ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারন করা হয়েছে।