• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

হালনাগাদের প্রথম পর্যায়ে ভোটার বেড়েছে ১০ লাখ

ECঢাকা : ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্যায়ে ভোটার বৃদ্ধি হয়েছে ১০ লাখ ৩২ হাজার ৩৯৭ জন। যা ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ৭৯ শতাংশ।

মাঠ পর্যায় থেকে পাঠানো প্রতিবেদন থেকে রোববার এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্যায়ের ১৮১ উপজেলার মধ্যে ১৪৪ উপজেলায় ভোটার নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি ৩৭ উপজেলায় আগামী ১৫ জুলাই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

১৪৪ উপজেলার হালন‍াগাদে ভোটার বৃদ্ধি হয়েছে ১০ লাখ ৩২ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮৭ হাজার ৩৫১ জন (২.৭২%) এবং মহিলা ৪ লাখ ৪৫ হাজার ৪৬ জন (২.০৬%)।

নিবন্ধন সম্পন্ন উপজেলাসমূহের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায় (৬ দশমিক ৮৮ শতাংশ)। আর সর্বনিম্ন নিবন্ধন হয়েছে বাগেরহাট সদর উপজেলায় (৩.৩২%)।

এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ে ২১৩ উপজেলায় নিবন্ধনের কাজ চলছে। এসব উপজেলায় গত ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করা হয়েছে। এখন নিবন্ধন কেন্দ্রে নিবন্ধনের কাজ চলছে।

তৃতীয় পর্যায়ে ঢাকা মহানগরীসহ ১২০ উপজেলার তথ্য সংগ্রহের কাজ চলবে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এবং নিবন্ধন চলবে ১৮ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ০১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশী তাদেরকে ভোটার করার লক্ষ্য নিয়ে গত ১৫ মে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। সারাদেশে বিদ্যমান ভোটারের ৫% বৃদ্ধি ধরে প্রাক্কলিত ৪৬ লাখ ভোটার বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে হালনাগাদের এ কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ