দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার পল্লীতে পরকীয়ার শিকার হলেন আব্দুস সামাদ (৩৫) নামে এক যুবক। রোববার সকাল সাড়ে ১১ টায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নশিপুর সাঁওতালপাড়া গ্রামে শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, আব্দুস সামাদ শনিবার রাত আড়াইটার সময় নশিপুর সাঁওতালপাড়া গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। এ সময় প্রেমিকার স্বামীর বাড়ির লোকজন তার ওপর হামলা করে। হামলাকারীদের অস্ত্রাঘাতে ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়।পুলিশ সংবাদ পেয়ে রোববার সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।