লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিফা (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত লতিফা উপজেলার দলগ্রাম ইউনিয়নের চারতালের ডিগিরপার গ্রামের খলিল মিয়ার মেয়ে ও দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানিয়েছেন, রোববার দুপুরে প্রতিদিনের ন্যায় গোশল সেড়ে ভেঁজা জামা-কাপাড় বাড়ির উঠানে শুকাতে দেয় লতিফা। এসময় ওই বাড়ির উপর দিয়ে প্রতিবেশী প্রদীপ কুমারের বাড়ির বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে আটকে যায় সে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, তিনি মৃত্যুর ব্যাপারে কিছুই জানেন না। তবে এনিয়ে অভিযোগ করা হলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।