• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ২৪ জুলাই থেকে

BRTCসিসিনিউজ: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পবিত্র ঈদুল ফিতর উপলে ঘরমুখী যাত্রীদের জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে।
আগামী ২৪ জুলাই থেকে ঈদ স্পেশাল সার্ভিস চালু হবে।
ঢাকা ও ঢাকার বাইরের ডিপোসহ মোট ৯০০টি বাস ঈদ স্পেশাল সার্ভিসে অন্তর্ভুক্ত হবে। এই বাসগুলো ঢাকা ও ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে।
বিআরটিসি আগামী ২০ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। বিআরটিসির মতিঝিল, গাজীপুর, জোয়ারসাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতলবাস ডিপো ও কল্যাণপুর বাস ডিপো থেকে যাত্রীরা অগ্রিম টিকিট কিনতে পারবেন। এ জন্য বিআরটিসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদ উপলে যাত্রীদের নির্বিঘেœ যাতায়াতের জন্য বিআরটিসি সব প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি জানান, যাত্রীরা যাতে সহজেই অগ্রিম টিকিট ক্রয় করতে পারেন সে জন্য প্রত্যেক বাস ডিপোতে টেলিফোন ও মোবাইল ফোন রাখা হয়েছে।
এ ছাড়া বিআরটিসির প্রধান কার্যালয়ে একটি হেলপ ডেস্ক থাকবে। হেলপ ডেক্সের ফোন নম্বর হচ্ছে ৯৫৬৪৩৬১ এবং মোবাইল ফোন নম্বর হচ্ছে ০১৮১৮২০২১৮৬। এসব ফোনে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) জানান, আগামী ২৪ জুলাই থেকে শুরু করে ঈদ-পরবর্তী তিন দিন পর্যন্ত বিআরটিসির ঈদ সেবা সার্ভিস চালু থাকবে।
রাজধানী ঢাকার মতিঝিল বিআরটিসি বাস ডিপোর টেলিফোন নম্বর হচ্ছে ৯৩৩৩৮০৩ এবং মোবাইল ফোন নম্বর হচ্ছে ০১৭১১৫৭৮৭৮৯। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ