• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

সমর্থকদের জন্যে খারাপ লাগছে মেসির

Mesiখেলাধুলা ডেস্ক : গ্রুপ পর্ব থেকে রাউন্ড অব সিক্সটিন পর্যন্ত আর্জেন্টিনাকে একাই টেনে আনেন ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে আর্জেন্টিনাকে শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যান মেসি।

ইউরোপের গতির কাছে হার মেনেছে লাতিন আমেরিকার আর্জেন্টিনা। একটি গোলই সব হিসাব পাল্টে দিয়েছে। জার্মানির গোল্ডেন বয় মারিও গোটশের একমাত্র গোলেই ২৪ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে নেয় জার্মানরা।

দল হারলেও ফুটবলের সেরা মুকুট জিতে নিয়েছেন লিওনেল মেসি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট নন মেসি। দলের সাফল্য না পাওয়ায় ফরোয়ার্ডদের দুষছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

মেসি বলেন, ‘আমরা অনেক বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠি। বিশ্বকাপের ফাইনালে ওঠা অনেকটা সম্মানের। তবে ফাইনালে আমরা ভালো করতে পারিনি। ফরোয়ার্ডরা একাধিক গোলের সুযোগ মিস করেছে।’

মেসি বলেন, ‘এটা অনেকটা কষ্টের। ম্যাচের শেষ মুহূর্তের গোলে আমরা হেরে যাই। আমরা বিশ্বকাপের শুরুটা ভালো করেছিলাম। এরপর ধাপে ধাপে নিজেদের আরো প্রস্তুত করি। কিন্তু শেষটাতেই হলো না। ভক্ত ও সমর্থকদের জন্যে খারাপ লাগছে।’

সূত্র : ইন্টারনেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ