• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

আন্দোলনে বাধা দিলে সমুচিত জবাব : মির্জা আব্বাস

mirja abbasসিসিনিউজ: ঈদের পর বিএনপির ‘অহিংস’ আন্দোলনে বাধা দিলে জনগণ সরকারকে সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, বিএনপি ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে, আন্দোলন হবেই। তবে তা হবে অহিংস। তাতে যদি বাধা দেওয়া হয় তাহলে জবাব দেবে জনগণ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতার সপক্ষের প্রজন্ম আয়োজিত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে, জনগণ সে ভাষায় জবাব দেবে।

ক্ষমতাসীনদের বক্তব্যকে ‘অরাজনৈতিক’ ভাষা হিসেবে আখ্যায়িত করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনাকে খুশি করে মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে তারা জিয়া পরিবার ও বিএনপি নেতাদের নামে মিথ্যা আবোল তাবোল বক্তব্য দিচ্ছেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগের অন্যায় কাজে বিএনপি খেসারত দেবে না। আওয়ামী লীগ যাদের নির্যাতন করে পঙ্গুত্ব করেছে, তাদের পরিবার যদি কোনো অন্যায় কাজ করে বিপথে যায়, এর দায়দায়িত্ব আওয়ামী লীগেরই নিতে হবে।

আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সম্মান দিতে চায় না অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তাকে যথাযথ সম্মান দিলে এতটা আলোচনা-সমালোচনা হতো না। শেখ মুজিবুর রহমানের সম্পর্কেও কোনো উক্তি হতো না, যা তার সম্মানহানি ঘটায়।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক উজ জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ