• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন |

রাঙ্গাকে বক্তব্য প্রত্যাহারের আহবান রংপুর বিএনপির

BNP Flagরংপুর: ‘মুর্খ তারেকের চেয়ে শিক্ষিত জয়ের তুলনা হয় না’ শীর্ষক এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছে রংপুর মহানগর বিএনপি। সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই আহবান জানান মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
দুপুরে রংপুর মহানগরীরর গ্র্যান্ডহোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারী সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, দপ্তর সম্পাদক সালেকুজ্জামান সালেক, নাজমুল আলম নাজু প্রমুখ।
এসময় মহানগর বিএনপি সভাপতি বলেন, গত ১২ জুলাই পীরগঞ্জে সমাবেশে প্রতিমন্ত্রী রাঙ্গা মুর্খ তারেকেরে চেয়ে শিক্ষিত জয় অনেক ভালো বলে মন্তব্য করেছেন। এধরনের বক্তব্য নিজের যোগ্যতা না থাকা, তোষামোদি চামচামির শামিল। তিনি বলেন, রাঙ্গা সিলেকশনে মন্ত্রী হয়ে এখন চামচামী করছে। তার ইতিহাস রংপুরের মানুষের জানা। তিনি প্রতিমন্ত্রী রাঙ্গাকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা এবং তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নইলে কঠোর কর্মসূচি দেয়া হবেও বলে জানান তিনি।
অন্যদিকে মহানগর সেক্রেটারী সামসুজ্জামান সামু বলেন, মসিউর রহমান রাঙ্গা চারদলীয় জোটের সময় জাতীয় পার্টিকে বিএনপিতে আনার জন্য অনেক চেষ্টা করেছিল। সেসময় তারেক রহমানের কাছে গিয়ে অনেক সুবিধা নিয়েছে। এখন আওয়ামীলীগে গিয়ে জয়ের কাছে সুবিধা নিচ্ছে। এধরনের দ্বৈতনীতির মানুষ সম্পর্কে রংপুরবাসীকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি রাঙ্গাকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার আহবান জানান। নইলে তিনিও কঠোর আন্দোলনের হুমকি দেন।
প্রসঙ্গ গত ১২ জনু রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী পূত্র সজীব ওয়াজেদ জয়ের সমাবেশে এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন ‘ অল্প শিক্ষিত মুর্খ তারেক রহমানের সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত সজীব ওয়াজেদ জয়ের কোনো তুলনা চলে না। এসময় তিনি ঘোষণা দেন, রংপুরে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া আর কারো অস্তিত্ব থাকবে না। বৃহত্তর রংপুরের উন্নয়নের সকল দায়িত্বভার সজীব ওয়াজেদ জয়ের হাতে তুলে দেওয়ারও ঘোষণা দেন এই প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ