বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে সোমবার ১১৫টি বাড়ীতে সুইস অন করে আলো জ্বালিয়ে বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপজেলার নিজপাড়া ইউনিয়নের জগদিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২১ লক্ষ টাকা ব্যায়ে ২দশমিক ৭৫কিলোমিটার অন্ধকারে নিমোজ্জিত ওই গ্রামের ১১৫টি বাড়ীর বিদ্যুৎ লাইনের সুইজ অন করে আলো জ্বালিয়ে বিদ্যুৎ লাইনের উদ্বোধন ঘোষনা করেন। এলাকা পরিচালক -১৩ আইয়বুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, এমপি’র এপিএস কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ফিরোজ আলম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহমত আলী, মোহনপুর ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত ও গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিমাংসু শেখর বাদল চন্দ প্রমুখ।
ঢেপা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন
বীরগঞ্জে সোমবার স্লেুইচ গেট সংলগ্ন ঢেপা নদীতে মৎস্য অভয়াশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্লুইচ গেট সংলগ্ন ঢেপা নদীতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কার্ব জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য অভয়াশ্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে ঢেপা নদীর স্লুইচ গেট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা আকতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। অন্যদের মধ্যে রাজনৈতিক সংগঠনের দলীয় নেতা কর্মী, মৎস্য জীবি ও মৎস্য চাষীগণ বক্তব্য রাখেন । আলোচনা সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।