• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

রাবিতে ট্রেনের ধাক্কায় গণিতের ছাত্রী নিহত

Rajsahiরাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ইসরাত আরেফিন আলম নামের এক ছাত্রী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। সোমবার সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্হায় তাকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহিত ইসরাত রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকার এস এম নজরুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাত মোবাইলে কথা বলতে বলতে চারুকলা সংলগ্ন রেললাইনের ওপর দিয়ে হেঁটে ভদ্রা এলাকায় যাওয়ার সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন আসলেও তিনি বুঝতে পারেননি। এ সময় তিনি রেললাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত পান। গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। পরে অবস্হার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে অনেকের ধারণা, প্রেম ঘটিত বা অন্য কোন কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ