• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

২০ জুলাই ওমরাহ পালনে যাচ্ছেন খালেদা

Khalada-7ঢাকা: পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী ২০ জুলাই সউদী আরব যাবেন তিনি।  প্রতিবছরের মতো এবারো রমজানের শেষের দিকে পবিত্র ওমরা ও মসজিদে নববিতে এতেকাফের উদ্দেশে যাচ্ছেন তিনি।

একই সঙ্গে সউদী সরকারের বিশেষ দাওয়াতে রাজকীয় অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন সে দেশ সফর করবেন।

বিএনপি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সউদীতে থাকাকালেই লন্ডন থেকে তারেক রহমান ও সিঙ্গাপুর থেকে আরাফাত রহমান কোকো পরিবারের অন্য সদস্যদের নিয়ে আসার কথা রয়েছে। ২০০৭ সালের ১/১১-এর পর একত্রে পুরো পরিবারের আর দেখা হয়নি।

চিকিৎসার জন্য দুই দেশে বসবাস করা তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সপরিবারে সেখানে গেলে জিয়া পরিবারের মিলন মেলায় পরিণত হতে পারে। অর্ধযুগের বেশি সময় ধরে তাদের পরিবারের সদস্যদের এমন সাক্ষাত হয়নি। তবে অপর সূত্রে দাবি তারেক রহমান আসবেন এমন প্রস্তুতিও নিয়ে রেখেছে সউদী বিএনপি।

কৌশলগত কারণে এই সাক্ষাত নাও হতে পারে। সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের কয়েকজন সিনিয়র নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন। সফরের যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, বেগম খালেদা জিয়া সউদী আরব পৌঁছার পরদিন লন্ডন থেকে কন্যাসহ সস্ত্রীক আসার কথা রয়েছে তারেক রহমানের। মালয়েশিয়ায় বসবাসরত আরাফাত রহমান কোকোও স্ত্রী শর্মিলা রহমানসহ দুই কন্যা নিয়ে আসতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ