• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পঞ্চগড়ে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

Attohottaপঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধায় শহরের সিনেমা রোর্ডের রাজনগর আবাসিক হোটেলের ১১৩ নং কক্ষ থেকে দরজা ভেঙ্গে বিছানার বেডসিট দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত এই যুবকের মৃতদেহ উদ্ধার করে পলিশ লাশ থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, গত ১২ জুলাই হোটেলের রেজিষ্টারে তড়িৎ কান্তি রায়, বয়স ২৮ পিতার নাম রনজিত কুমার বর্ন্মন সাং বালাকান্দি রাজার হাট জেলা কুড়িগ্রাম এই ঠিকানা দিয়ে হোটেলের ১১৩ নং কক্ষ ভাড়া নেয় যুবকটি । আজ সকাল থেকে তার কক্ষটি বন্ধ থাকায় হোটেল ম্যানেজারের সন্দেহ হলে সন্ধা সাড়ে ৬ টার দিকে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে হোটেলের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার এএসআই ফিরোজ কবীর যুবকটির পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে বার্তা পাঠিয়েছে। মৃত যুবকের স্থানীয় এক আত্মীয় জানায়, তড়িৎ কুমার রায় ঢাকার একটি ট্রেড়িং কোম্পানিতে চাকুরী করে । ব্যবসায়ীক কাজে সে পঞ্চগড়ে এসে গত ১২ জুলাই থেকে রাজনগর হোটেলে অবস্থান করছে। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা কান্ড পুলিশ তা খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ